News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জের প্রমোদনগর বাজারে দুঃসাহসিক চুরি
Image

বিশ্রামগঞ্জের প্রমোদনগর বাজারে দুঃসাহসিক চুরি


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ বিশ্রামগঞ্জ থানা এলাকার প্রমোদনগর বাজারে দুঃসাহসিক চুরির  ঘটনা ঘটেছে৷ সোমবার রাতে একটি দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে প্রচুর সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে চোরের দল৷  প্রমোদনগর বাজারে সোমবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে৷ দোকানের মালিক তাজুল ইসলাম অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়৷ সকালে এসে দোকান খোলার সময় দেখে দোকানের তালা ভাঙ্গা৷ ভিতরে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার দোকান সামগ্রী নিয়ে যায় চোরের দল৷ এই ঘটনার তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রমোদনগর বাজার কমিটি এবং বিশ্রামগঞ্জ থানার দারস্ত হন দোকানের মালিক তাজুল ইসলাম৷ পুলিশ এ ব্যাপারে একে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের কোন সংবাদ নেই৷ চুরির ঘটনাকে কেন্দ্র করে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্য আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন রাত্রিকালীন পুলিশী টহল না থাকার কারণেই চোরেরা এ ধরনের ঘটনা সংঘটিত করার সুযোগ পাচ্ছে৷ প্রমোদনগর বাজার ও পার্শবর্তী এলাকাগুলিতে রাত্রিকালীন পুলিশীতল বাড়ানোর জন্য ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের তরফ থেকে জোড়ালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

কৃষকরাই অন্নদাতা, তাঁদের উন্নয়নেই দেশের অগ্রগতি: কৃষিমন্ত্রী

আগরতলা, ৩০ জুলাই: কৃষকরা যদি কৃষিপণ্য উৎপাদন বন্ধ করে দেন, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি ব্যবস্থা ভেঙে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top