News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট
Image

ত্রিপুরায় উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট

আগরতলা, ৪ জুলাই (হি.স.) : ত্রিপুরায় উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট। আজ আগরতলায় জি বি হাসপাতালে চিকিৎসাধীন রত্না রাণী ধর(৪৯) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। 

প্রসঙ্গত, ত্রিপুরায় ঊনকোটি জেলায় কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের ঊনকোটি জেলায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু, তাঁদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সকলকে আগরতলায় জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু, আসার সময় পথে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়। ফলে, জি বি হাসপাতালে ছয় জন চিকিৎসাধীন ছিলেন। 

মৃত্যুর সাথে দীর্ঘ সময় লড়াই করার পর চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে রত্না রাণী ধর আজ প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে কুমারঘাটে উল্টো রথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট। 

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top