News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুড়াইবাড়িতে দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ ভোক্তারা
Image

চুড়াইবাড়িতে দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ ভোক্তারা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি ১ন রেশন দোকানে  তালা ঝোলালো ক্ষুব্ধ ভোক্তারা৷ চুড়াইবাড়ি ১নং রেশন দোকানে প্রায় পনেরোশো এর অধিক কার্ড ছিল৷ বর্তমান চার মাস পূর্বে ভোক্তাদের সুবিধার্থে একটি রেশন দোকানকে তিনটিতে বিভক্ত করা হয়৷ একমাত্র ভোক্তাদের অসুবিধার কথা চিন্তা করেই খাদ্য দপ্তর রেশন দোকান বিভক্ত করে৷ কিন্তু বর্তমানে দেখা গেছে ,যে অসুবিধার কথা চিন্তা করে রেশন দোকান বিভক্ত করা হয়েছে এখন সাধারণ মানুষ উল্টো ভোগান্তির শিকার হচ্ছে৷ রেশন দোকানের কাছের ভোক্তাদের অনেক দূর দূরান্তের রেশন দোকানে নিয়ে যাওয়া হয়েছে৷ যার ফলে ভোক্তারা চরম হয়রানির শিকার হচ্ছেন৷ তাদের বক্তব্য অনেক দূর থেকে রেশন আনতে উল্টো কয়েকশো টাকা গাড়ি ভাড়া দিতে হয়৷ এ কারণেই  মঙ্গলবার ১নং রেশন দোকানে তালা ঝুলিয়ে প্রতিবাদ করতে থাকে বিক্ষুব্ধ ভোক্তারা৷ প্রতিবাদ দেখে পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব পাল এসে অতিরিক্ত মহকুমা শাসকের সঙ্গে কথা বললে তারা এই বিষয়ে পাত্তা দিতে নারাজ৷ তারা ঘটনাস্থলে আসেননি, যার ফলে ভুক্তভোগী ভোক্তাদের মধ্যে তীব্র খুব সঞ্চার হয়েছে৷

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top