News Flash

  • Home
  • খেলা
  • উৎসাহ উদ্দীপনায় জাতীয় জনজাতি খেলমহোৎসবে পদকজয়ীদের সংবর্ধনা প্রদান
Image

উৎসাহ উদ্দীপনায় জাতীয় জনজাতি খেলমহোৎসবে পদকজয়ীদের সংবর্ধনা প্রদান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ৪ জুলাই।।
রাজ্যে বিভিন্ন ইভেন্টে খেলাধুলার অনেক পরিকাঠামো গড়ে উঠেছে। পরিকাঠামো গড়ে উঠলেই চলবে না। একে সঠিকভাবে কাজে লাগিয়ে জাতীয় আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার মধ্য দিয়ে রাজ্যের সুনাম উজ্জ্বল করতে হবে। তবেই হবে এই পরিকাঠামোগত উন্নয়নের সার্থকতা। বাঁধারঘাট দশরথ দেব সাই সেন্টারে জাতীয় জনজাতি খেলা উৎসবে পদকজয়ী রাজ্যের খেলোয়ারদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।
উড়িষ্যার ভুবেনস্বরে গত ৯ থেকে ১২ জুন অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের জনজাতি খেল মহোৎসব। দেশের বিভিন্ন প্রান্তের সাথে এই রাজ্যের জনজাতি খেলোয়াড়রাও মহোৎসবে অংশ নেয়। শুধু তাই নয়, রাজ্যের অংশগ্রহণকারীরা নিজ নিজ দক্ষতা দেখিয়ে বেশ কিছু পদক ছিনিয়ে আনতে সক্ষম হয়। দেশের ১৯ টি রাজ্যের প্রায় ৫০০০ ক্রীড়াবিদ এই আসরে অংশ নেয়। রাজ্য থেকে অংশ নেয় ২৪ জন। রাজ্যের খেলোয়াড়রা তিনটি করে সোনা ও রুপা এবং চারটি ব্রোঞ্জ পদক জয় করে।জাতীয় স্তরের প্রতিযোগিতায় রাজ্যের খেলোয়াড়রা অসাধারণ এই সাফল্য অর্জন করায় স্বাভাবিকভাবে খুশি রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। তাই এবার পদকজয়ীদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানাল দপ্তর। মঙ্গলবার বাধারঘাট দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পদকজয়ীদের দেওয়া হয় সংবর্ধনা। এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সত্যব্রত নাথ, পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার, খেলো ইন্ডিয়ার এইচপিডি রাজেন্দ্র পাঠানিয়াসহ আরো অনেকে। প্রধান অতিথির ভাষণে মন্ত্রী শ্রী রায় জাতীয় আসরে পদক ছিনিয়ে আনার জন্য খেলোয়ারদের অভিনন্দন জানিয়ে বলেন, রাজ্যে এখন খেলাধুলার বিভিন্ন পরিকাঠামো গড়ে উঠেছে। এই পরিকাঠামোকে কাজে লাগিয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে রাজ্যের নাম কে আরো বেশি উজ্জ্বল করে তুলতে হবে খেলোয়ারদের। তবেই যে পরিকাঠামো গড়ে উঠেছে তার সার্থকতা আসবে। সরকার খেলাধুলার ক্ষেত্রে ত্রিপুরার নাম আরো বেশি করে জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলেছে। এদিন অনুষ্ঠানের আগে উপস্থিত সবাই প্রশাসনিক বৈঠকে সম্মিলিত হন। তারপর সিন্থেটিক ট্র্যাক এর কাজের অগ্রগতি ঘুরে দেখেন ক্রীড়া মন্ত্রী। কমপ্লেক্সের যাবতীয় অসুবিধা গুলির খোঁজ নিয়ে অতিসত্বর নিরসনের আশ্বাস দেন তিনি। তাছাড়া লন টেনিস কোর্ট ও ঘুরে দেখেন তারা।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top