News Flash

  • Home
  • দেশ
  • বজ্রপাতে মৃত্যু দুই মহিলার, আহত তিন
Image

বজ্রপাতে মৃত্যু দুই মহিলার, আহত তিন

বাঁকুড়া, ৩ জুলাই (হি.স.) : বজ্রাঘাতে মৃত্যু হল দুই মহিলার। জখম হয়েছেন আরও ৩ মহিলা।
সোমবার দুপুরে গঙ্গাজলঘাটি থানার তড়কাবাইদ গ্রামে এই ঘটনা ঘটে । পুলিশ জানিয়েছে মৃত দুই মহিলার নাম চায়না লোহার (৬০) ও মায়া লোহার (৩৮)।আহতদের অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে সকলেই বিপদ মুক্ত।

ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি দেবদাস বাজপাই মৃত ও জমখদের নিয়ে হাসপাতালে আসেন।হাসপাতালে দাঁড়িয়ে তিনি বলেন, এরা সকলেই খেতমজুর পরিবারের সদস্য। জ্বালানির জন্য কাঠ কুড়োতে স্থানীয গ্ৰামবাসীরা জঙ্গলে যান। এদিনও সকালে তড়কাবাইদ গ্রামের খেতমজুর পাড়ার ৮ মহিলা জঙ্গলে গিয়েছিলেন জ্বালানি সংগ্রহের জন্য । জঙ্গল থেকে মাথায় শুকনো কাঠের বোঝা নিয়ে ফিরছিলেন। দুপুর সাড়ে ১২ টা নাগাদ ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়। সঙ্গে বাজ পড়তে থাকে। গ্রাম ঢোকার কিছুটা দূরে একটি বিশাল বটগাছ রয়েছে। মহিলারা সকলেই বটগাছের তলায় আশ্রয় নেয়। সেই সময় বাজ পড়ে। ৮ জন মহিলা কাছাকাছি থাকলেও ৫ জন বজ্রাঘাতে আহত হন তাদের মধ্যে ২ জন মারা যায়।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top