News Flash

Image

কাছাড় জেলার লালপানি থেকে ১.১ কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার এক

জিরিঘাট (অসম), ৩ জুলাই (হি.স.) : কাছাড় জেলার জিরিঘাট পুলিশ থানার অন্তর্গত লালপানি এলাকা থেকে আসাম রাইফেলস এবং পুলিশের যৌথ অভিযানে বৃহৎ পরিমানে হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে । আজ সোমবার এক সূত্রের খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে নামে ২১ সেক্টর আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়ন । বিকালে জিরিঘাট থানা পুলিশের সহযোগিতায় নিয়ে অভিযান চালানো হয় লালপানি এলাকায় ।

এরপর করিমগঞ্জের আব্দুল হামিদ নামের এক মাদক কারবারীকে আটক করলে তার কাছে থেকে উদ্ধার হয় ছয়টি সাবান বাক্স ভর্তি ২৭৬.১ গ্রাম হেরোইন । যার বাজার মূল্য আনুমানিক ১.১ কোটি টাকা ।

আসাম রাইফেলস-এর এক আধিকারিক জানান, হেরোইন সহ আটক ব্যক্তিকে আরও তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য জিরিঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

জিরিঘাট থানার জনৈক আধিকারিক জানান, ধৃত ব্যক্তির মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে । ড্রাগস পাচারের ঘটনায় কে বা কাহারা জড়িত পুলিশ সেই দিকটা খতিয়ে দেখছে । উল্লেখ্য বিগত বেশ কিছুদিন ধরে ব্যাপক হারে ড্রাগস এবং নেশা বিরোধী চালানো হচ্ছে ২১ সেক্টর আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়নের পক্ষ থেকে । সীমান্ত এলাকা থেকে জাল নোট, ইয়াবা সহ কয়েক কোটি টাকার হেরোইন জব্দ করেছে আসাম রাইফেলস-এর এই ব্যাটালিয়ন ।

Releated Posts

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top