News Flash

  • Home
  • প্রধান খবর
  • চালসায় হাতির হানায় ভাঙল দুটি ঘর, ক্ষতিপূরণের দাবিতে সরব এলাকাবাসী
Image

চালসায় হাতির হানায় ভাঙল দুটি ঘর, ক্ষতিপূরণের দাবিতে সরব এলাকাবাসী

চালসা, ২ জুলাই (হি. স.) : শনিবার গভীর রাতে মেটেলি ব্লকের মঙ্গলবাড়ী বস্তির বিরসা পাড়া এলাকায় হাতির হানায় ভাঙল ঘর। হাতিটি ঘরের বেড়া ভেঙে দিয়ে ঘরে মজুত যাবতীয় খাদ্যদ্রব্য সাবার করে। নষ্ট করে বাসন, আসবাবপত্র। ওই সময় বাড়ির লোকজন কোনক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন। ক্ষতিগ্রস্তরা যাবতীয় ক্ষতিপূরণ দাবিতে সরব হয়েছেন।
জানা গিয়েছে, হাতিটি এলাকার সোমর ওরাওঁ ও গঙ্গা ওরাওঁ-এর ঘর গুঁড়িয়ে দেয়। পাশাপাশি তাঁরা অভিযোগ করে বলেন, ‘এলাকা থেকে হাতি চলে যাওয়ার পর এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। আমরা কোনক্রমে পালিয়ে প্রাণে বাঁচি। হাতিটি সবকিছুই নষ্ট করে দিয়েছে। আমরা অসহায় হয়ে পড়েছি।‘ বন দফতর সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top