News Flash

  • Home
  • প্রধান খবর
  • বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা হয়ে গেল, বালতাল থেকে পবিত্র গুহার উদ্দেশে রওনা পুণ্যার্থীরা
Image

বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা হয়ে গেল, বালতাল থেকে পবিত্র গুহার উদ্দেশে রওনা পুণ্যার্থীরা

শ্রীনগর, ১ জুলাই (হি.স.): দীর্ঘ বছরভর প্রতীক্ষার অবশেষে অবসান, চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হয়ে গেল শনিবার থেকে। ৬২ দিনের তীর্থযাত্রা চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের গান্ডেরওয়াল জেলার বালতাল বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে। তীর্থযাত্রা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুণ্যার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। ডেপুটি কমিশনার শ্যামবীর বলেছেন, “সকলের সফল যাত্রা কামনা করছি। পুণ্যার্থীদের তাঁদের জন্য উপলব্ধ সমস্ত সুযোগ সুবিধা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। বর্তমানে প্রায় সাত হাজার থেকে আট হাজার পুণ্যার্থী রয়েছেন। রেজিস্ট্রেশন এখনও চলছে। আমাদের স্বেচ্ছাসেবকরা সাহায্য করার জন্য সর্বত্র আছে।”

এবারের অমরনাথ যাত্রায় পুণ্যার্থীদের নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়টিকেও অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ডিআরডিও-র দ্বারা নির্মিত হাসপাতালে ইতিমধ্যেই উদ্বোধন করা হয়েছে, এই হাসপাতাল থাকার ফলে জরুরি সময়ে চিকিৎসা সুবিধা পাবেন পুণ্যার্থীরা। বালতাল এবং চন্দনওয়ারি হাসপাতালগুলিকে সর্বাধুনিক সরঞ্জামে সজ্জিত করা হয়েছে।
পাশাপাশি জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি (এনটিসিপি)-র অধীনে অমরনাথ যাত্রাকে তামাকমুক্ত ঘোষণা করা হয়েছে। আবার পুণ্যার্থীদের খাবার নিয়ে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে অমরনাথ তীর্থযাত্রা পরিচালন বোর্ড। কোন কোন খাবার নেওয়া অথবা খাওয়া যাবে না, তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। ফাস্ট ফুড, নরম পানীয়, জিলিপি, হালুয়ার মতো মিষ্টি, পুরী এবং ছোলা ভাটুরার মতো তৈলাক্ত খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে অমরনাথ বোর্ড। পুণ্যার্থীদের স্বাস্থ্যের কথা ভেবেই এই ধরনের খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তাঁরা।

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top