News Flash

  • Home
  • দেশ
  • শিয়ালদহ দক্ষিণ শাখায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, ব্যাহত ট্রেন চলাচল
Image

শিয়ালদহ দক্ষিণ শাখায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, ব্যাহত ট্রেন চলাচল

কলকাতা, ১ জুলাই (হি.স.) : দিনের ব্যস্ত সময়ে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। কাজ সেরে বাড়ি ফেরার পথে চূড়ান্ত নাকাল যাত্রীরা। সোনারপুর স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে পড়ার কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড়। বাড়ি ফিরবেন কীভাবে, তা ভেবেই নাকাল যাত্রীরা।
শনিবার সময় তখন প্রায় ৫টা ১৫। নরেন্দ্রপুর ও সোনারপুর জংশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। যার জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অথচ কোনও স্টেশনে কোনও ঘোষণা না হওয়ায় যাত্রীরা সমস্যায় পড়েন। দীর্ঘক্ষণ বিভিন্ন স্টেশনে স্টেশনে অপেক্ষা করতে হয় যাত্রীদের। বাড়ি ফেরার পথে এমন সমস্যায় পড়ে দিশেহারা সাধারণ যাত্রীরা। একঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল। তারপর শিয়ালদহ থেকে ধীরে ধীরে ট্রেন ছাড়তে শুরু করে। কিন্তু সেসব ট্রেনে এত ভিড় যে অনেকেই উঠতে পারেননি। একের পর এক ট্রেন ছাড়তে হয় বলে অভিযোগ করেন যাত্রীরা। বিশেষত ট্রেন চলাচল নিয়ে রেলের নির্দিষ্ট কোনও ঘোষণা না থাকায় যাত্রীরা বিভ্রান্ত হন।

এ বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ওভারহেডের তার মেরামত করা হয়েছে। ট্রেন চলাচল শুরু হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট পর। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top