News Flash

  • Home
  • খেলা
  • বাংলা-‌ত্রিপুরা মৈত্রী মঞ্চে মেট্রিক্স চেস আকাদেমির কোচ, দাবাড়ুরা সংবর্ধিত
Image

বাংলা-‌ত্রিপুরা মৈত্রী মঞ্চে মেট্রিক্স চেস আকাদেমির কোচ, দাবাড়ুরা সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।।বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হলো মেট্রিক্স চেস আকাদেমির খুদে দাবাড়ুদের। বাংলা -‌ ত্রিপুরা মৈত্রী মঞ্চের উদ্যোগে। শনিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে। মেট্রিক্স চেস আকাদেমির প্রায় ৫১ জন খুদে দাবাড়ুর হাতে সংশাপত্র সহ স্মারক তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। পাশাপাশি সংবর্ধনা জানানো হয় মেট্রিক্স চেস আকাদেমির কোচ কিরীটী দত্ত-‌কে। এছাড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজ্যের খেলাধূলো এবং সাংবাদিকতার বিশিষ্ট কয়েকজনকে স্ব স্ব ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হয়। তাতে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। এছাড়া বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদ্যোগপতি আশুতোষ দেব এবং শিবু ভট্টাচার্য। কর্মকর্তা হিসাবে জীবনপ্রীতি পুরস্কার তুলে দেওয়া হয়েছে এগিয়ে চলো সঙ্ঘের সচিব সুমন্ত গুপ্ত-‌কে। ‌এছাড়া চিত্র সাংবাদিক হিসাবে প্রণব শীল, ক্রীড়া সাংবাদিক শান্তনু বনিক, ক্রিকেটার অরিন্দম বর্মন, ফুটবলার রতন কিশোর জমাতিয়া, জিমন্যাস্টিক্সে মোনালি কর, মহিলা ফুটবল কোচ সুশান্ত দেববর্মা, পুরুষ ফুটবল কোচ রাজেশ রায় চৌধুরি, মহিলা ফুটবলার মৌসুমী ওরাং, রেফারি সুকান্ত দত্ত, রাজ্য দাবায় সেরা দিগন্ত রায় এবং ইন্দ্রনাল চৌধুরি স্মৃতি পুরস্কার পাচ্ছেন পার্থ সারথি দেব পুরস্কৃত করা হয়। উদ্যোক্তাদের ওই উদ্যোগের ভূয়শি  প্রশংলা করেন মেয়র সহ উপস্থিত অতিথিরা। সকলেই বিশ্বাস করেন ওই উদ্যোগে খুদে খেলোয়াড়রা উৎসাহিত হবে। যা আগামীদিনে তঁাদের আরও ভালো খেলতে সাহায্য করবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top