News Flash

  • Home
  • দিনের খবর
  • আসানসোলে বন্ধ ঘরে জলন্ত উনুন রেখে ঘুম, মৃত ১ অসুস্থ ৫
Image

আসানসোলে বন্ধ ঘরে জলন্ত উনুন রেখে ঘুম, মৃত ১ অসুস্থ ৫

আসানসোল, ১ জুলাই (হি. স.) : আসানসোলের দক্ষিণ থানার মাহিশীলা কলোনির অরবিন্দপল্লিতে বাড়ির মধ্যে জ্বলন্ত উনুন রেখে ঘুমিয়ে পড়েছিলেন। দরজা-জানলা বন্ধ থাকায় সেইভাবে অক্সিজেন বাড়ির ভেতরে প্রবেশ করেনি। সেই কারণে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে এক মহিলার। আর অসুস্থ হলেন সেই পরিবারেরই পাঁচ জন। অসুস্থদের মধ্যে একজন শিশুও রয়েছে। প্রত্যেকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি। মৃত মহিলার নাম হাসি নাথ (৪৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরবিন্দপল্লিতে তিলোক নাথ পরিবার বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তিলোক ও তাঁর স্ত্রী সাধারণত রুটি তৈরি করে বিক্রি করতেন। শুক্রবার রাতে রুটি বিক্রি হয়ে যাওয়ার পর উনুন নেভাতে ভুলে গিয়েছিলেন তাঁরা। সন্ধ্যায় বাড়িতে তাঁর মেয়ে জামাই নাতনিও এসেছিলেন। সবাই রাতে একসঙ্গে খাওয়া সেরে ঘুমিয়েও পড়েন। শনিবার সকাল আটটা -সাড়ে আটটা বাজার পরেও পরিবারের কেউ গেট না খোলায় স্থানীয় মানুষজনের সন্দেহ হয়। গেটে আওয়াজ করলেও কোনওরকম সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। তখন পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। আসানসোল দক্ষিণ থানার পুলিশ গিয়ে তালা ভেঙে দেখে, পুরো বাড়ি ধোঁয়ায় ভরে গিয়েছে। অচেতন অবস্থায় ছ’জন পড়ে রয়েছে। তড়িঘড়ি তাঁদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে ও এক শিশু-সহ পাঁচ জনকে অসুস্থ অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে। তাদের শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই ভালো বলে চিকিৎসকেরা জানিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মহিশীলা কলোনি এলাকায়।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top