News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মণিপুরে অশান্তি, আগরতলায় এসইউসিআই’র প্রতিবাদ
Image

মণিপুরে অশান্তি, আগরতলায় এসইউসিআই’র প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷  মনিপুরে সাম্প্রদায়িক ধারাবাহিক হিংসাত্মক ঘটনা বন্ধে কেন্দ্রীয় সরকার এবং মনিপুর সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবী জানিয়েছে এসইউসিআই৷  মণিপুরে ধারাবাহিক হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে শুক্রবার রাজধানী আগরতলার বটতলায় এসইউসিআইএর পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়৷ সংগঠনে তরফ থেকে অভিযোগ করা হয়েছে সরকার পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে৷ অবিলম্বে এ ব্যাপারে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার এবং মনিপুর সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে৷  হিংসার দাবানল দেশের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে৷ রাজ্যের সচেতন জনগণকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ প্রতিবাদ বিক্ষোভে শামিল হওয়ার জন্য সংগঠনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top