News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে কোভিড-সংক্ৰমণ কমে ৪৪; সক্রিয় রোগী সংখ্যা নিরন্তর নিম্নমুখী, ফের মৃত্যু হয়নি কারও
Image

ভারতে কোভিড-সংক্ৰমণ কমে ৪৪; সক্রিয় রোগী সংখ্যা নিরন্তর নিম্নমুখী, ফের মৃত্যু হয়নি কারও

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ আপাতত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন মাত্র ৪৪ জন। বৃহস্পতিবার সারাদিনে ভারতে করোনায় কারও মৃত্যু হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১,৫৩৩-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে ৫,৩১,৯০৫।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৬০,৭৫০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮১ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০০,২৯৬ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৭,৩৮,৪৬১ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৯ জুন সারা দিনে ভারতে ৩৭,৪৫১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

ভারত-ইতালি বাণিজ্য ২০২৯ সালের মধ্যে ২০ বিলিয়ন ইউরোতে উন্নীত করার লক্ষ্যে ঐকমত্য

রোম, ২০ মে (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বুধবার বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানিয়েছেন…

ByBySandeep Biswas May 20, 2026

রায়বরেলিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নতুন রাজনৈতিক বিতর্কে রাহুল গান্ধী

রায়বরেলি, ২০ মে (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার উত্তরপ্রদেশের রায়বরেলি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সরকারকে অর্থনীতি…

ByByNews Desk May 20, 2026

ভারত-দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারে আলোচনা, যৌথ উৎপাদন ও রপ্তানিতে জোর

সিওল, ২০ মে (আইএএনএস): ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা এবং যৌথ উন্নয়ন, উৎপাদন…

ByByNews Desk May 20, 2026

রোমে উষ্ণ অভ্যর্থনায় ভারতীয় সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২০ মে (আইএএনএস): ইতালির রাজধানী রোমে ভারতীয় সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk May 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top