News Flash

  • Home
  • প্রধান খবর
  • শোনপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা, পিক আপ ভ্যানের ওপর সটান উঠে পড়ল বাস
Image

শোনপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা, পিক আপ ভ্যানের ওপর সটান উঠে পড়ল বাস

বর্ধমান, ৩০ জুন (হি. স.) : বর্ধমান-নবদ্বীপ রোডের দেওয়ানদিঘী থানার শোনপুর এলাকায় অ্যাম্বুল্যান্সকে পাঁশ কাটাতে বাঁ দিকে ঘেঁষে গিয়েছিল যাত্রীবাহী বাসটি। আর সামনেই ছিল পিক আপ ভ্যান। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে পিক আপ ভ্যানের ওপরে উঠে যায়। পিক আপ ভ্যানটির অর্ধেকাংশ ঢুকে যায় বাসের নীচে। ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার। দুর্ঘটনায় এক জন মহিলা যাত্রী ও তাঁর শিশুকন্যা মারাত্মক আহত হয়েছেন। তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান,বর্ধমান থেকে বাকলসাগামী বাসটি ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। বাসটি ওভারটেক করার সময় সামনে এসে যায় একটি অ্যাম্বুল্যান্স। তখন বাসটি দুর্ঘটনা এড়াতে বাঁদিকে সরতে গেলে সামনে থাকা পিক আপ ভ্যানের ওপর উঠে যায়। পিক-আপ ভ্যানটি পাল্টি খেয়ে পড়ে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে। তবে রক্ষার বিষয় বিদ্যুতের খুঁটিটি ভেঙে পড়েনি। যদি তা হত, তাহলে আরও বড় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটত।

স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ দ্রুত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। ঘাতক বাসের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Releated Posts

শর্টকাটের সংস্কৃতি থেকে দূরে থেকে আত্মজীবনী পড়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): জীবনে দ্রুত সাফল্য পাওয়ার জন্য ‘শর্টকাট’ বা সহজ পথের সংস্কৃতিতে প্রভাবিত না হয়ে সফল…

ByByNews Desk Aug 12, 2026

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top