News Flash

  • Home
  • প্রধান খবর
  • আসানসোলে পঞ্চায়েত ভোটের প্রচারে এসে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Image

আসানসোলে পঞ্চায়েত ভোটের প্রচারে এসে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আসানসোল, ৩০ জুন (হি. স.) : পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে এসে আরও একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সালানপুর ব্লকে রোডশো করেন তিনি। পরবর্তীতে জনসংযোগ যাত্রার হুডখোলা গাড়ির উপর থেকে বক্তব্য রাখেন অভিষেক। সেখান থেকেই পঞ্চায়েত ভোটের পরে দিল্লি গিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি দেন শাসকদলের সেকেন্ড ইন কমান্ড।

এদিন দুপুর দুটোর পরে অভিষেকের হেলিকপ্টার নামে সালানপুরের রূপনারায়ণপুরে হিন্দুস্তান কেবলস ময়দানে। সেখানে হেলিকপ্টার নামার জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। তাঁকে সেখানে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় সহ অন্যান্যরা। হেলিপ্যাড থেকে গাড়িতে ডিএভি স্কুল মাঠে আসেন অভিষেক বন্দোপাধ্যায়। সেখান থেকে শুরু হয় তাঁর রোডশো।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top