News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাসিমারায় নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ছাত্রের
Image

হাসিমারায় নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ছাত্রের

হাসিমারা, ৩০ জুন (হি. স.) : হাসিমারা পুলিশ ফাঁড়ির অধীন কোদালবস্তি জঙ্গলের একটি নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ছাত্রের। বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বের হয়েছিল দশম শ্রেণির পড়ুয়া। স্কুলে না গিয়ে কয়েকজন ছাত্র নদীতে স্নান করতে যায়। সেখানেই জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সোহেশ বিশ্বকর্মা(১৫)। সে হাসিমারা কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এদিন সোহেশ ও তার তিন সহপাঠী স্কুলে না গিয়ে চলে যায় কোদালবস্তির জঙ্গলে। সেখানে একটি নদীতে স্নান করার সময় ওই ছাত্র নদীতে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ওই ছাত্রকে নদী থেকে তুলে আনেন। দ্রুত তাকে স্থানীয় বায়ুসেনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হাসিমারা ফাঁড়ির পুলিশ হাসপাতালে পৌঁছে মৃত ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে হাসিমারা ফাঁড়িতে যান সোহেশের বাবা। তিনি বলেন, ‘ছেলে বাড়িতে স্কুলে যাচ্ছি বলে বের হয়েছিল।‘

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top