News Flash

Image

সুদানে ঈদের দিনেও সংঘর্ষ

খার্তুম, ৩০ জুন (হি. স.)সুদানের জনগণের জন্য এবারের ‘ঈদ’ অন্য যেকোনো সময়ের তুলনায় ভিন্ন। ঈদের দিনও হামলা-পাল্টা হামলা হয়েছে আফ্রিকার দেশ সুদানে। রাজধানী খার্তুমের বাসিন্দারা বুধবার সকালে ভারী বন্দুকের আওয়াজ শুনেছেন। একইসঙ্গে তারা আর্টিলারি এবং বিমান হামলার শব্দও শুনেছেন।

সুদানে সেনাবাহিনী ও প্যারা মিলিটারি বাহিনীর মধ্যে সংঘর্ষ ৭০ দিনে গড়িয়েছে। সংঘর্ষ বজায় রয়েছে ঈদের দিনও । মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা বুধবার, সেটা সুদানে খুব সামান্যই বোঝা গেছে। রাস্তাঘাটে খুব অল্প মানুষের উপস্থিতি দেখা গেছে।
সংঘাত শুরু হওয়ার পর দু’পক্ষের মধ্যে ১৭ বার যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু তাতে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি। তাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো অগ্রগতি হয়নি।

প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে সেনাবাহিনী প্রধান এবং প্যারা মিলিটারি আরএসএফ প্রধান একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top