News Flash

  • Home
  • প্রধান খবর
  • অমরনাথ যাত্রা শুরু হওয়ার প্রাক্কালে জম্মু-কাশ্মীরে আঁটোসাঁটো নিরাপত্তা, প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে
Image

অমরনাথ যাত্রা শুরু হওয়ার প্রাক্কালে জম্মু-কাশ্মীরে আঁটোসাঁটো নিরাপত্তা, প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে

শ্রীনগর, ২৮ জুন (হি.স.): আর মাত্র কিছু দিনের অপেক্ষা, তারপরই শুরু হয়ে যাবে এ বছরের বার্ষিক অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রা শুরু হওয়ার প্রাক্কালে জম্মু ও কাশ্মীরজুড়ে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপপত্তা বলয়। জম্মু ও শ্রীনগর-সহ কাশ্মীরের সর্বত্র তৎপর রয়েছে সুরক্ষা বাহিনী ও পুলিশ। জম্মু ও কাশ্মীর প্রশাসন, পুলিশ এবং সুরক্ষা বাহিনী যৌথভাবে অমরনাথ যাত্রার আগে বুধবার মক ড্রিল পরিচালনা করেছে। আধিকারিকদের দ্বারা সমস্ত ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে।

এদিকে, অমরনাথ যাত্রা শুরু হওয়ার প্রাক্কালে বুধবার পুণ্যার্থীদের সুবিধার্থে ১০০টি শয্যার ডিআরডিও হাসপাতালের উদ্বোধন করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বালতাল এবং চন্দনওয়ারিতে ১০০ শয্যা বিশিষ্ট ডিআরডিও হাসপাতালের উদ্বোধন করেছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। প্রসঙ্গত, আগামী ১ জুলাই শুরু হচ্ছে এ বছরের বার্ষিক অমরনাথ যাত্রা।

Releated Posts

জুলাইয়ে ভারতের পণ্য ও পরিষেবা রফতানি ১৩.৩১% বেড়ে ৮০ বিলিয়ন ডলার পার

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): চলতি বছরের জুলাইয়ে ভারতের পণ্য ও পরিষেবা মিলিয়ে মোট রফতানি ১৩.৩১ শতাংশ বেড়ে ৮০.১৪…

ByByNews Desk Aug 13, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত-ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর বৈঠক

লখনউ, ১৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা, যৌথ প্রশিক্ষণের পরিধি বাড়ানো এবং সামরিক দক্ষতা বিনিময় বৃদ্ধির…

ByByNews Desk Aug 13, 2026

আরজি কর ধর্ষণ-খুনের মামলায় তৃণমূল নেতা নির্মল ঘোষ গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০২৪ সালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও…

ByByNews Desk Aug 13, 2026

মধ্যপ্রদেশে টরেন্ট গ্রুপের ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ, তৈরি হবে ১৫,০০০-এরও বেশি কর্মসংস্থান

ভোপাল, ১৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে জ্বালানি-সহ বিভিন্ন ক্ষেত্রে ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে টরেন্ট গ্রুপ। এই…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top