News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজ সকাল থেকে ত্রিপুরায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতে ছন্দপতন
Image

আজ সকাল থেকে ত্রিপুরায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতে ছন্দপতন

আগরতলা, ২৮ জুন (হি.স.): আজ সকাল থেকে ত্রিপুরায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতে জনজীবনে ছন্দপতন ঘটেছে। গত ২৪ ঘন্টায় ত্রিপুরার অধিকাংশ জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলায় ২৪.৬ এম এম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মৌসম বিভাগ।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল। সকাল থেকে ভারী বৃষ্টিপাত হলেও রাজধানী শহর আগরতলায় রাস্তায় মানুষের জল কষ্টে ভুগতে হয়নি।

আগামীকাল সর্বোচ্চ ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে অনুমান করা হচ্ছে। আগামীকালও ত্রিপুরায় অধিকাংশ জায়গায় বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসম বিভাগ জানিয়েছে, আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলায় ২৪.৬ এম এম  এবং কৈলাসহরে ৭.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top