News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়োগ দুর্নীতির তদন্তে সায়নীকে ডেকে পাঠাল ইডি, শুক্রবার হাজিরার নির্দেশ
Image

নিয়োগ দুর্নীতির তদন্তে সায়নীকে ডেকে পাঠাল ইডি, শুক্রবার হাজিরার নির্দেশ

কলকাতা, ২৮ জুন (হি.স.): প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার (৩০ জুন) তাঁকে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রের খবর, মঙ্গলবারই সায়নীকে সমন পাঠানো হয়েছে।রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ের তদন্তে উঠে আসে সায়নীর নাম। সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর বলে ইডির দাবি। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এই সমনের পরিপ্রেক্ষিতে বুধবার পর্যন্ত সায়নীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

‘মঞ্চস্থ নাটকে বিশ্ব আর বিভ্রান্ত নয়’, ‘ইয়ৌম-ই-ইস্তেহসাল’ ইস্যুতে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘ইয়ৌম-ই-ইস্তেহসাল’ পালনকে কেন্দ্র করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দারের মন্তব্যের কড়া জবাব…

ByByNews Desk Aug 5, 2026

বিধানসভার অধিবেশন ভণ্ডুল করে যুব, কৃষক, নারী ও দরিদ্রদের প্রতি অবিচার করেছে বিরোধীরা: যোগী আদিত্যনাথ

লখনউ, ৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার অভিযোগ করেছেন, বিধানসভার অধিবেশন অচল করে বিরোধীরা যুবক, কৃষক,…

ByByNews Desk Aug 5, 2026

তিরুবনন্তপুরমে ৮ গবেষণা প্রতিষ্ঠানকে এক ছাতার তলায় আনার প্রস্তাবে কেন্দ্রের ইতিবাচক সাড়া

তিরুবনন্তপুরম/নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): তিরুবনন্তপুরমের আটটি শীর্ষ বৈজ্ঞানিক ও গবেষণা প্রতিষ্ঠানকে একটি সমন্বিত গবেষণা ক্লাস্টারের আওতায় আনার কংগ্রেস…

ByByNews Desk Aug 5, 2026

স্বাধীনতা দিবসে কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পই থাকছে কলকাতার ট্যাবলোর মূল আকর্ষণ

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): এবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কলকাতার রেড রোডে প্রদর্শিত ট্যাবলোগুলিতে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top