News Flash

  • Home
  • দেশ
  • দূর্গাপুর ব্যারেজে তলিয়ে যাওয়া তিন ছাত্রের মৃতদেহ উদ্ধার
Image

দূর্গাপুর ব্যারেজে তলিয়ে যাওয়া তিন ছাত্রের মৃতদেহ উদ্ধার

বাঁকুড়া, ২৮ জুন (হি.স.) : মঙ্গলবার দামোদর নদের দুর্গাপুর ব্যারেজে তলিয়ে যাওয়া ৩ ছাত্রের মৃতদেহ উদ্ধার হল । বুধবার সকাল থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। বেলা ১১ টা নাগাদ এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হওয়ার প্রায় আধঘন্টা পর আরও ২ জনের মৃতদেহ উদ্ধার হয়। তিন ছাত্রের মৃতদেহ বড়জোড়া থানার পুলিশ থানায় নিয়ে আসে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ স্কুল থেকে পালিয়ে দামোদর নদে স্নান করতে আসে দুর্গাপুরের এমএএমসি এলাকার ৮ জন ছাত্র। স্নান করতে নেমে তলিয়ে যায় ৩ ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়জোড়া থানার পুলিশ। বিপর্যয় মোকাবিলা টিমকে খবর দেওয়া হয়। তাদের সন্ধানে এদিন সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা টিম।কিন্তু তলিয়ে যাওয়া ছাত্রদের উদ্ধার করতে পারেনি তারা।

জানা গেছে এদিন দুর্গাপুরের এমএএমসি থেকে দশম শ্রেণির ৮ জন ছাত্র দামোদর নদের দুর্গাপুর ব্যারেজের বীরভানপুর ঘাটে স্নান করতে নামে। এক ছাত্র জলে নামতেই তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে আরও দুই ছাত্র এগিয়ে গেলে তারাও তলিয়ে যায়। বাকি ছাত্ররা তখন চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন ৩ জনই জলের গভীরে চলে গেছে। খবর দেওয়া হয় বড়জোড়া থানায়। পুলিশ এসে বিপর্যয় মোকাবিলা টিমকে খবর দেয়। স্পীড বোট নামিয়ে তল্লাশি শুরু করেন বিপর্যয় মোকাবিলা টিমের কর্মীরা। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের কোনও সন্ধান করতে পারেননি তারা। বুধবার সকালে ফের তল্লাশি চালিয়ে বেলা ১১ টার পর একে একে ৩ জনেরই মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে মৃতদের নাম সৌমজিৎ সাহা, শুভজিৎ নস্কর ও ভিকি সিং। সকলেই দশম শ্রেণির ছাত্র। এদের একজনের বাড়ি দুর্গাপুরের এম এ এম সি কলোনী ও বাকি দুজন মামাড়া বাজারের বাসিন্দা। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top