News Flash

Image

২৯ জুন থেকে আগরতলা-শিলচর চলবে ভিস্তাডোম সামার স্পেশাল

গুয়াহাটি, ২৭ জুন (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে আগরতলা ও শিলচরের মধ্যে একটি ভিস্তাডোম কোচ সহ সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি চলতি ২০২৩ সালের ২৯ জুন থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতি ও শনিবার উভয় দিক থেকে পঁচিশটি ট্রিপের জন্য চলাচল করবে।

এক প্রেসবার্তায় এ খবর জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। তিনি জানান, সিদ্ধান্ত অনুযায়ী ০৫৬৯৫ নম্বর আগরতলা-শিলচর স্পেশাল ট্রেনটি আগরতলা থেকে ০৬.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে শিলচরে পৌঁছবে ১১.৩০ ঘণ্টায়। ফেরত যাত্রার সময় ০৫৬৯৬ নম্বর শিলচর-আগরতলা স্পেশাল ট্রেনটি শিলচর থেকে ১৬.৩৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে আগরতলা পৌঁছবে ২২.০৫ ঘণ্টায়।

এই স্পেশাল ট্রেন উভয় পথে যাত্রা করার সময় আমবাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর ও অরুণাচল (অসমের কাছাড় জেলায়) স্টেশনে স্টপেজ দেবে। ট্রেনটিতে যাত্রীদের জন্য একটি এসি চেয়ার কার, চারটি জেনারেল চেয়ার কার, একটি ভিস্তাডোম কোচ থাকবে।

প্রেসবার্তায় সব্যসাচী জানান, এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন তিনি।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top