News Flash

  • Home
  • খেলা
  • ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অল ত্রিপুরাসিকিউরিটি ফোর্সের ক্রসকান্ট্রি অনুষ্ঠিত
Image

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অল ত্রিপুরাসিকিউরিটি ফোর্সের ক্রসকান্ট্রি অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। অল ত্রিপুরা সিকিউরিটি ফোর্স আয়োজিত দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার ১৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে রবিবার সকালে আয়োজিত এই দূরপাল্লার রোড রেসে পুরুষ ও মহিলা দুটো পৃথক বিভাগে প্রায় শতাধিক অ্যাথলেট অংশ নিয়েছিলেন। পুরুষ বিভাগে পাঁচ কিলোমিটার দূরত্বের রোড রেসে সাই এসটিসি-র সৌরভ হোসেন প্রথম স্থান পেয়েছে। রানীর বাজার প্লে সেন্টারের মোবারক হোসেন এবং তনয় ভৌমিক যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়েছে। মহিলা বিভাগে তিন কিলোমিটার দূরত্বের রোড রেসে খেলো ইন্ডিয়া-র লক্ষ্মী রানী ত্রিপুরা প্রথম স্থান পেয়েছে। এছাড়া, সাই এস টি সি-র অনামিকা দেবনাথ ও মৌমিতা শীল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে। প্রতিযোগিতা শেষে পুরুষ ও মহিলা উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে যথাক্রমে ৫০০০, ৩০০০ এবং ২০০০ টাকা প্রাইজমানি প্রদান করা হয়। ওপেন একটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে প্রথমে ঘোষণা করা হলেও প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে অংশগ্রহণকারী এথলেটদের উৎসাহ দেখে উদ্যোক্তারা পুরুষ ও মহিলা দুটি পৃথক বিভাগের প্রতিযোগিতার আয়োজন করে। অ্যাথলেটদের আরও উৎসাহিত করার লক্ষ্যে উদ্যোক্তা তথা অল ত্রিপুরা সিকিউরিটি ফোর্স এর পক্ষ থেকে সমপরিমাণ অর্থ-রাশি প্রাইজমানি দেওয়া হয়। দুটি বিভাগে প্রতিযোগিতার দূরত্ব পৃথক ছিল বলে প্রথম অবস্থায় প্রাইজ মানির পরিমাণ কম-বেশি করার কথা জানানো হলেও পরবর্তী সময়ে উদ্যোক্তারা উভয় বিভাগে সমপরিমাণ প্রাইজমানি প্রদান করেন। খেলোয়ারদের উৎসাহ-বর্ধনের লক্ষ্যে বেসরকারি সিকিউরিটি সংস্থার এটি একটি শুভ উদ্যোগ বলা যেতে পারে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top