News Flash

  • Home
  • দিনের খবর
  • তারাপীঠ মন্দিরের প্রবেশপথে আগুন, আতঙ্ক এলাকায়
Image

তারাপীঠ মন্দিরের প্রবেশপথে আগুন, আতঙ্ক এলাকায়

তারাপীঠ, ২৬ জুন (হি. স.) : তারাপীঠ মন্দিরের মূল ফটকের কাছে আগুন। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ মন্দিরে ঢোকার ভিআইপি গেট সংলগ্ন এলাকায় আগুন লাগে। গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সকালে মন্দিরে ঢোকার ভিআইপি গেট সংলগ্ন এলাকায় আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়তে থাকে। বৈদ্যুতিন তারগুলিতেও আগুন লেগে যায়। এলাকাবাসীরাই দমকলে খবর দেন। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আশপাশে প্রচুর বিদ্যুতের তার থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়েরা।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top