News Flash

  • Home
  • খেলা
  • বাইচুং ভুটিয়া ফুটবল একাডেমির জন্য প্রতিভা অন্বেষণের ক্যাম্পে ব্যাপক সাড়া
Image

বাইচুং ভুটিয়া ফুটবল একাডেমির জন্য প্রতিভা অন্বেষণের ক্যাম্পে ব্যাপক সাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। ফুটবল প্রতিভা অন্বেষণে আয়োজিত ট্রায়াল ক্যাম্পে ব্যাপক সাড়া পড়েছে। শতাধিক তো বটেই ১৩৩ জন উদীয়মান প্রতিভাবান ফুটবলার শামিল হয়েছিল উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিলেকশন ট্রায়ালে নিজেদের পিইটি তথা পার্সোনাল এফিশিয়েন্সি টেস্টে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য। ‌ সিলেকশন ট্রায়ালে নির্বাচকদের নজর কেড়ে নিতে পারলে কেল্লা ফতে। ফুটবল প্রশিক্ষণ মুখ্য লক্ষ্য হলেও পাশাপাশি হাজারো সুবিধা রয়েছে একাডেমির শিক্ষার্থীদের জন্য। বাইচুং ভুটিয়া স্কুল ফুটবল একাডেমির জন্য এই ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, আজ, রবিবার। এই ফুটবল প্রতিভা অন্বেষণে যাদের জন্ম ২০০৬ থেকে ২০১৩ এর মধ্যে, এ ধরনেরই ১৩৩ জন জুনিয়র ফুটবলার প্রতিভা অন্বেষণ ট্রায়াল ক্যাম্পে অংশ নিয়েছে। বয়স ভিত্তিক বিচারে অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫ এবং অনূর্ধ্ব ১৮ এই তিনটি বিভাগের ফুটবলাররা ছিল ট্রায়াল ক্যাম্পে। বাইচুং ভুটিয়া ফুটবল একাডেমি থেকে সিলেক্টর হিসেবে দিল্লী থেকে আগত সিদ্ধার্থ রাওয়াত এবং মুম্বাই থেকে আগত এন.কে ডেপা দুজনেই খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে অত্যন্ত খুশি। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ক-দিন পর, তবে বয়স ভিত্তিক প্রতিটি ক্যাটেগরি থেকে অন্ততপক্ষে তিনজন করে নির্বাচিত হবে বলে তাদের প্রত্যাশা। সিলেক্টর সিদ্ধার্থ বাবুর সঙ্গে একান্ত কথোপকথনে অনেকটা এ ধরনেরই প্রত্যাশা ব্যক্ত করেন। সিলেকশন ট্রায়াল ক্যাম্পে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতা এবং ভূমিকারও তিনি ভূয়ষী প্রশংসা করেন। টিএফএ-র পক্ষ থেকে পার্থসারথি গুপ্ত সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাইচুং ভুটিয়া স্কুল ফুটবল একাডেমিতে সুযোগ পেলে বৃত্তি পাওয়া থেকে শুরু করে শিক্ষা গ্রহণ এবং ফুটবল প্রশিক্ষণ থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা-ই একাডেমিতে করা হবে।

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top