News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরবঙ্গ দিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন মমতা, সোমবার জনসভা কোচবিহারে
Image

উত্তরবঙ্গ দিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন মমতা, সোমবার জনসভা কোচবিহারে

কলকাতা, ২৪ জুন (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ দিয়ে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার। এর জন্য রবিবারই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । সোমবার কোচবিহারে ওমঙ্গলবার জলপাইগুড়িতে একটি করে সভা করার কথা তাঁর। জলপাইগুড়ির সভা করে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রচারে যাবেন তৃণমূল নেত্রী। পাশাপাশি প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

ঘোষিত সূচি অনুযায়ী, হাতে আর মাত্র ১৫ দিন। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর এই হাইভোল্টেজ নির্বাচনকে পাখির চোখ করেছে সব রাজনৈতিক দল। আগামী সপ্তাহ থেকে প্রচারে নামছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর শুরু হবে উত্তরবঙ্গ দিয়ে। সোমবার কোচবিহারের চান্দামারিতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জলপাইগুড়ির মাল-এও একটি সভা করার কথা তাঁর। জলপাইগুড়ির সভা করে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে বেশ কয়েকটি নির্বাচনী সভা করার কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা ও জেলার ৫০ নেতার একটি তালিকা তৈরি করেছে তৃণমূল। এই নেতারা ইতিমধ্যেই জেলায় প্রচারও শুরু করে দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগকে লক্ষ্য করে ঝাঁপিয়েছিল তৃণমূল। টানা দুমাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নবজোয়ার যাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে সেই কর্মসূচি শেষ হয়েছে। এরপর গত ১৭ জুন কালীঘাটে তৃণমূলের দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রথম সারির ৫০ জন নেতা-নেত্রী জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের প্রচার করবেন। ২০ জুন থেকে তাঁরা প্রচারে নামবেন বলে সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। প্রচারের কৌশল হিসেবে ঠিক হয়, গ্রামে গ্রামে ঘুরে রাজ্য সরকারের উন্নয়নের তালিকা তুলে ধরা হবে। সেইসঙ্গে ভোটারদের প্রতিশ্রুতি দেওয়া হবে, তৃণমূলকে ভোট দিয়ে পঞ্চায়েতে শক্তিশালী করলে, ২০২৪ সালে দিল্লি থেকে মোদী সরকার সরাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর এবার গ্রামবাংলার ভোটকে সামনে রেখে ময়দানে নামছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: এখনও যোগাযোগহীন ২৮৮ ভারতীয়, উদ্ধার ২১ জন

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top