News Flash

  • Home
  • দেশ
  • পঞ্চায়েত নির্বাচন নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টর
Image

পঞ্চায়েত নির্বাচন নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টর

কলকাতা, ২৩ জুন (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে অশান্তির ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসাবে কমিশনের ডিজি (তদন্ত) রাজ্যের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করবেন বলে রাজ্য নির্বাচন কমিশনকে নোটিশ দেওয়া হয়েছিল। এর পালটা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্বাচন কমিশন। সেই মামলায় শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের ওই নোটিশ খারিজ করে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। স্পর্শকাতর এলাকা মানবাধিকার কমিশনের ডিজি চিহ্নিত করতে পারবেন না বলেও জানিয়েছে আদালত।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে অশান্তির আবহে বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছিল, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি। পাশাপাশি পঞ্চায়েত ভোটের সময় যে সব এলাকায় অশান্তির আশঙ্কা রয়েছে, সেই স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করবেন ডিজি। স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার পর কমিশনকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন ডিজি। নির্বাচনের আগে এবং পরে মানবাধিকার যাতে লঙ্ঘন না হয়, তা সুনিশ্চিত করতে রাজ্য নির্বাচন কমিশনের সচিবকেও নোটিশ দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। তবে এদিন কমিশনের পক্ষে নির্দেশ দিয়েছে আদালত।

Releated Posts

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top