News Flash

Image

হাফলঙের রাজপথে সহস্রাধিক ভক্ত টানলেন জগন্নাথ–সুভদ্রা-বলভদ্রের রথের দড়ি

হাফলং (অসম), ২০ জুন (হি.স.) : বৃষ্টি উপেক্ষা করে হাফলঙের রাজপথে জগন্নাথ–সুভদ্রা ও বলভদ্রের রথের দড়ি টানতে সহস্রাধিক ভক্তের সমাগম ঘটেছে।

টানা বর্ষণের পর আজ মঙ্গলবার সকাল থেকে হাফলঙের আকাশ পরিষ্কার ছিল। কিন্তু দুপুরের দিকে আবার শুরু হয় বৃষ্টি। তবে বৃষ্টির মধ্যেই হাফলং শহরের ১১২ বছরের প্রাচীন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে শুরু হয় রথযাত্রা। বৃষ্টি উপেক্ষা করে সহস্রাধিক পুরুষ ও মহিলা ভক্ত শামিল হন রথের দড়ি টানতে।

জগন্নাথদেবের রথ হাফলং জগন্নাথ মন্দির থেকে বের হয়ে সমগ্র শহর পরিক্রমা করার পর জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় হাফলং রামঠাকুর সেবাশ্রমে মাসির বাড়িতে্য আগামী সাত দিন সেখানেই থাকবেন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা। এই সাত দিন রামঠাকুর সেবাশ্রম মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠবে, চলবে পূজার্চনা, নাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। উল্টো রথের দিন পুনরায় জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে আসা হবে জগন্নাথ মন্দিরে।
এদিকে আজ রথযাত্রা উপলক্ষ্যে হাফলং জগন্নাথ মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে। দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। অন্যদিকে হাফলং শহরে মঙ্গলবার হাফলং জগন্নাথ মন্দির, হাফলং গৌড়ীয় মঠ ও হাফলং গোবিন্দ মন্দির থেকে মোট তিনটি রথ বের হয়ে শহর পরিক্রমা করে। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশের মধ্যে হাফলং শহরে উদযাপিত হয় রথযাত্রা।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top