News Flash

Image

উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন করিমগঞ্জে

করিমগঞ্জ (অসম), ২০ জুন (হি.স.) : সারাদিন থেকে বৃষ্টি। তবে জগন্নাথদেবের রথযাত্রায় কোনও প্রভাব ফেলতে পারেনি আষাঢ় মাসের বৃষ্টিপাত। রথের আনন্দে কোনও ভাটা পড়েনি। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ মঙ্গলবার রথযাত্রা সম্পন্ন হয়েছে করিমগঞ্জে।

শহরের টাউন কালীবাড়ি, মদনমোহনজিউর আখড়া, গাছ কালীবাড়ি, ইসকন মন্দির, নিম্বার্ক আশ্রম, ভুবনেশ্বর সাধুঠাকুর সেবাশ্রম সহ বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের সুসজ্জিত রথ শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেছে আজ।

মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন মন্দিরে রথ ঘিরে পুজো-অর্চনার পাশাপাশি চলে নামসংকীর্তন। বিকালে বৃষ্টিকে উপেক্ষা করে রথযাত্রায় ভক্তদের ভিড় উপচে পড়ে। রথের রশিতে টান দিতে আট থেকে আশি সবারই ভিড় জমে জেলাসদরে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এদিন। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় সদর পুলিশকে।
টাউন কালীবাড়ি এবং শম্ভুসাগর পার্ক প্রাঙ্গণ জনপ্লাবণে পরিণত হয়। হাজারের বেশি ভক্ত সমাগম ঘটে। ছোট-বড় বিক্রেতারা খেলনা, বাহারি রকমের খাদ্য সামগ্রী নিয়ে হাজির ছিলেন সড়কের দুই পাশে। এক কথায় রথযাত্রাকে কেন্দ্র করে মিলনমেলায় পরিণত হয়েছে সীমান্ত শহর।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top