News Flash

  • Home
  • দেশ
  • জন্মদিনে দিল্লির জগন্নাথ মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি, সমস্ত দেশবাসীর সুখ ও সমৃদ্ধির জন্য করলেন প্রার্থনা
Image

জন্মদিনে দিল্লির জগন্নাথ মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি, সমস্ত দেশবাসীর সুখ ও সমৃদ্ধির জন্য করলেন প্রার্থনা

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের জন্মদিনের শুরুটা, শুরু করলেন জগন্নাথ মন্দিরে পূজার্চনা করে। মঙ্গলবার সকালে দিল্লির হউজ খাস এলাকার জগন্নাথ মন্দিরে পূজার্চনা করেছেন রাষ্ট্রপতি মুর্মু। মহাপ্রভু জগন্নাথের কাছে সমস্ত দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন রাষ্ট্রপতি মুর্মু।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক টুইট বার্তায় জানিয়েছেন, “ভগবান জগন্নাথদেবের রথযাত্রার সূচনা উপলক্ষে, আমি সমস্ত দেশবাসীকে, বিশেষ করে ভগবান জগন্নাথের ভক্তদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।” টুইট বার্তায় রাষ্ট্রপতি আরও জানান, “মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করছি ভক্তি ও উৎসর্গের এই উৎসব সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। জয় জগন্নাথ!” প্রসঙ্গত, মঙ্গলবারই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিনও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top