News Flash

Image

রাতের আঁধারে পুকুরে নাশকতার বিষ

আগরতলা, ২০ জুন (হি.স.) : রাতের আঁধারে পুকুরে বিষ ঢেলে দিয়েছে দুর্বৃত্তরা। খোয়াই অফিসটিলা এলাকায় ঘোষপাড়ার বাসিন্দা প্রমোদ ঘোষের দুইটি পুকুরে বিষ ঢেলে দিয়েছে দুষ্কৃতকারীরা। তাঁর প্রাথমিক ধারণা, ওই পাড়ার কিছু বখাটে যুবক নেশাগ্রস্ত হয়ে পুকুরে বিষ ঢেলে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।

পুকুরের মালিক প্রমোদ ঘোষ জানিয়েছেন, সোমবার গভীর রাতে দুটি পুকুরে বিষ ঢেলে দিয়েছে দুষ্কৃতকারীরা। এতে পুকুরের প্রচুর মাছ মারা গেছে। আজ সকালে স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে তাঁকে খবর দিয়েছিলেন। ঘটনাস্থলে ছুটে এসে তিনি দেখতে পান পুকুরের জলে মাছ ভাসছে। সাথে সাথে তিনি পুলিশকে খবর পাঠিয়েছেন। তাঁর প্রাথমিক ধারণা, ওই এলাকার কিছু বখাটে যুবক নেশাগ্রস্ত হয়ে পুকুরে বিষ ঢেলে দিয়েছে। তিনি আরও জানিয়েছেন, পুকুরে বিষ ঢালার ফলে ক্ষতি হয়েছে আনুমানিক পঞ্চাশ হাজার টাকা।

Releated Posts

নীতি আয়োগের বৈঠকে ত্রিপুরার উন্নয়ন অগ্রাধিকারের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১২ জুন: উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবদের নিয়ে নীতি আয়োগ আয়োজিত এক গুরুত্বপূর্ণ আন্তঃক্রিয়ামূলক বৈঠকে অংশগ্রহণ করে…

ByByReshmi Debnath Jun 12, 2026

নীতি আয়োগের সঙ্গে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের বৈঠক, উন্নয়ন ও অবকাঠামোয় জোর

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের উন্নয়ন অগ্রাধিকার, উদ্ভাবনী উদ্যোগ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীদের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top