News Flash

  • Home
  • প্রধান খবর
  • জন্মদিনে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, মুর্মুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করলেন মোদী
Image

জন্মদিনে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, মুর্মুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করলেন মোদী

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন মোদী। মঙ্গলবার সকালে টুইটারে নিজের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দেশবাসীর কল্যাণে প্রজ্ঞা, মর্যাদা এবং অঙ্গীকারের আলোকবর্তিকা হলেন রাষ্ট্রপতিজি, তিনি দেশের অগ্রগতি আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নিজের প্রচেষ্টার জন্য প্রশংসিত। তাঁর উৎসর্গ আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে।

২১ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন। এদিন সকালে আমেরিকা রওনা হওয়ার প্রাক্কালে টুইট করে প্রধানমন্ত্রী জানান, রাষ্ট্রপতিজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পাশাপাশি অনেক কেন্দ্রীয় মন্ত্রীরাও রাষ্ট্রপতি মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top