News Flash

  • Home
  • দেশ
  • হাইকোর্টেও ধাক্কা রাজ্যের, বিভিন্ন স্থানে অশান্তি নিয়ে পুলিশের রিপোর্ট তলব
Image

হাইকোর্টেও ধাক্কা রাজ্যের, বিভিন্ন স্থানে অশান্তি নিয়ে পুলিশের রিপোর্ট তলব

কলকাতা, ২০ জুন (হি.স.) : ভোটের আগেই সন্ত্রাস নিয়ে হাইকোর্টেও ধাক্কা রাজ্যের। ভাঙড়, ক্যানিং সহ বিভিন্ন এলাকায় পঞ্চায়েতের মনোনয়ন পর্বে অশান্তি নিয়ে ১০ দিনের মধ্যে পুলিশকে রিপোর্ট পেশ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। ওইসব এলাকায় বিরোধী প্রার্থীরা কেন মনোনয়ন জমা দিতে পারেননি, তার বিস্তারিত হলফনামার মাধ্যমে পুলিশকে জানাতে বলেছে আদালত। রিপোর্ট পেশের তিনদিনের মধ্যে মামলাকারীরা তাঁদের বক্তব্য জানাবেন। মামলার পরবর্তী শুনানি দু’সপ্তাহ পর। একইসঙ্গে ক্যানিংয়ে এক বিরোধী সমর্থকের নিখোঁজ হওয়ার ঘটনায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ও সন্দেশখালির তৃণমূল নেতা শাজাহান শেখের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে এই মামলায়। এ ব্যাপারে ওইসব থানার ওসিদেরও সতর্ক করে দিয়েছে আদালত।

এদিন এই মামলার শুনানিতে আদালত রাজ্যের উদ্দেশে বলে, ভাঙড়, কাশীপুর, হাড়োয়া, বসিরহাটে কোর্ট নির্দেশ দেওয়ার পরেও নিরাপত্তা দিয়ে আবেদনকারীদের মনোনয়ন পেশের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে পুলিশ। আদালত আরও বলে, এই অবস্থায় জায়গায় জায়গায় বোমাবাজি, গোলাগুলির অভিযোগ আসছে, তাহলে পুলিশ কী করছিল? পাশপাশি পুলিশকে হাইকোর্টের নির্দেশ, ১৫ ও ১৬ জুনের নির্দেশ পালনের ক্ষেত্রে পুলিশের কী ভূমিকা ছিল, তা জানাতে হবে। নিরাপত্তার জন্য ক্যানিং, মিনাখাঁ, ভাঙড়, ন্যাজাট, জীবনতলা এলাকায় মনোনয়নের জন্য কত পরিমাণ পুলিশ কোথায় দেওয়া হয়েছিল, কতজন গ্রেফতার হয়েছে ওই গোলমালের আগে ও পরে, সেসবও জানাতে বলা হয়েছে। একঈসঙ্গে সব থানা এলাকা ও বিডিও অফিসের ১৪ থেকে ১৬ জুনের সিসিটিভি ফুটেজ পেন ড্রাইভে আদালতে জমা দিতে হবে।

রাজ্যের তরফে আদালতে জানানো হয়, কোনও আবেদনকারী মনোনয়ন জমা দেননি। নির্দিষ্ট করে কেউ হেনস্থারও অভিযোগও করেননি। রাজ্যের দাবি, ১৩ জুন ৯৩ জন মনোনয়ন জমা দেন ভঙড়ে। ১৪ জুন সেখানে তৃণমূল ও আইএসএফের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। যাঁরা মামলা করেছেন, তাঁরা আগে প্রমাণ দিন যে তাঁরা শান্তি চান। তৃণমূলের ২ জন ও আইএসএফের একজন মারা গিয়েছে। এখানে তাঁদের ঢোকা উচিত কি না সেটা আদালত বিবেচনা করুক।

এর প্রেক্ষিতে আদালত বলে, পুলিশ কী করছিল? রাজ্য জানায়, পুলিশ মনোনয়ন জমা দেখবে, অন্য সমস্যা দেখবে, নাকি নিরাপত্তা দেবে। একের পর এক হাইকোর্ট লোককে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে। তারপরে বিডিও অফিসে বিরাট গন্ডগোল, ভাঙচুর চলে। এরপর বিচারপতি বলেন, এত গোলমালের সিসিটিভি ফুটেজ আছে? এখানে আপনি যা বলছেন, হলফনামায় তার যেন উল্লেখ থাকে। পুলিশের বক্তব্য শুনতে চাই। কটা এফআইআর হয়েছে?

Releated Posts

বিধায়কদের স্বাক্ষর গরমিল মামলায় ফের সিআইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ১৪ জুন হাজিরার নির্দেশ

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় পদে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের একাধিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top