News Flash

  • Home
  • দেশ
  • বিহারের সরণে খুন বিজেপি নেতা
Image

বিহারের সরণে খুন বিজেপি নেতা

পাটনা, ২০ জুন (হি. স.) : বিহারের সরন জেলার সহজিতপুর থানার অন্তর্গত সিসাইতে বিজেপি নেতা মনোজ ঠাকুরকে গুলি করে হত্যা করা হয়েছে। বানিয়াপুর উত্তর মণ্ডল বিজেপির সহ-সভাপতি মনোজ ঠাকুরকে গুলি করেছে বাইক আরোহী দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

প্রচণ্ড গরমে বাড়ির বাইরে বারান্দায় ঘুমিয়ে ছিলেন মনোজ কুমার ঠাকুর। এখানে ঘুমন্ত অবস্থায় তাকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে সহজিতপুর থানার পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্ত শেষে দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের লোকজন হত্যার বিষয়ে কিছু জানানি। গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গ্রামবাসীরা।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top