News Flash

  • Home
  • দেশ
  • ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু বালুরঘাটের শ্রমিকের
Image

ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু বালুরঘাটের শ্রমিকের

বালুরঘাট, ১৯ জুন (হি. স.) : ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এক শ্রমিকের। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। তাঁর নাম বিজয় মুর্মু (৪০)। বাড়ি বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের শোবরা শ্যামপুর গ্রামে।

সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে তামিলনাডুর থিরুভাল্লুবার জেলার কাভারাপেট্টাই থানা এলাকায়। এদিন সকালে বালুরঘাটে গ্রামের বাড়িতে মৃত্যুর খবর পৌঁছোতেই কান্নায় ভেঙে পড়েন বিজয়ের পরিবারের লোকজন। জানা যায়, দরিদ্র পরিবারের বিজয় দীর্ঘ বছর ধরে তামিলনাডুতে নির্মাণ শ্রমিকের কাজ করছেন। বর্তমানে তিনি রাজমিস্ত্রি হিসেবে ওই এলাকাতে কাজ করতেন। নিয়মিত বাড়িতে ফোন করে কথাও হত পরিবারের সঙ্গে। বাড়িতে স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রয়েছে। রবিবারও ছেলের সঙ্গে ফোনে কথা বলেছেন বিজয়। কিন্তু এদিন সকালেই ফোন মারফত বিজয়ের মৃত্যুর খবর পান বাড়ির লোকেরা।

বিজয়ের সঙ্গীরা জানিয়েছেন, রাতে ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয়েছে বিজয়ের। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বিজয়ের মৃত্যু হয়েছে বলে অনুমান পরিবার ও সহকর্মীদের। মৃতের ছেলে বিশ্বজিৎ মুর্মু বলেন, ‘দেহ বাড়িতে নিয়ে আসতে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বালুরঘাট থানাতেও বিষয়টি জানানো হয়েছে।’

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top