News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অতিসত্বর ফলাফল প্রকাশের দাবিতে ফের বিক্ষোভ এসটিজিটি চাকুরী প্রত্যাশীদের
Image

অতিসত্বর ফলাফল প্রকাশের দাবিতে ফের বিক্ষোভ এসটিজিটি চাকুরী প্রত্যাশীদের

আগরতলা, ১৯ জুন  (হি.স.) : অতিসত্বর ফলাফল প্রকাশের দাবিতে আগরতলা সিটি সেন্টারের আবারো বিক্ষোভ দেখিয়েছেন এসটিজিটি  চাকুরী প্রত্যাশী যুবক যুবতীরা। এদিন ফলাফল প্রকাশ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য মুখ্যমন্ত্রী নিকট আবেদন জানিয়েছেন পরীক্ষার্থীরা।

তাঁদের অভিযোগ, গত ৯ মাস আগে ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না টিআরবিটি। এবিষয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাঁদের দাবি পূরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু দেখা গেছে তাঁদের ফলাফল প্রকাশ না করে টেট পরীক্ষার ফল প্রকাশ করেছে টিআরবিটি। তাই তাঁরা বাধ্য হয়ে সোমবার সকালে অতিসত্বর ফল প্রকাশের দাবি জানিয়ে আগরতলা সিটি সেন্টার  বিক্ষোভ দেখিয়েছেন।

তাঁদের আরও অভিযোগ, এসটিজিটির পরীক্ষার্থীদের মধ্য কিছু সংখ্যক পরীক্ষার্থীর বয়স উত্তীর্ণ হয়ে যাবে। ফলে তাঁরা ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। তাই তাঁদের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন, ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।

Releated Posts

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top