News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০-২৫ জুন আমেরিকা ও মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, দুই দেশে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে মোদীর
Image

২০-২৫ জুন আমেরিকা ও মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, দুই দেশে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে মোদীর

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): প্রতীক্ষার দিন প্রায় শেষ, ২০-২৫ জুন আমেরিকা ও মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশে ভারতের প্রধানমন্ত্রীর একগুচ্ছ ও গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি ডক্টর জিল বাইডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী আমেরিকা সফরে যাচ্ছেন। নিউইয়র্ক থেকে এই সফর শুরু হবে, সেখানে ২১ জুন রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী মোদী।

এরপর ২৩ জুন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন যৌথভাবে প্রধানমন্ত্রী মোদীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। শীর্ষস্থানীয় সিইও, পেশাদার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি কিউরেটেড ইন্টারঅ্যাকশন হওয়ার কথা রয়েছে। তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মিলিত হবেন। প্রধানমন্ত্রী মোদী পরবর্তীতে ২৪-২৫ জুন মিশরে রাষ্ট্রীয় সফরের জন্য কায়রোতে যাবেন। মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণে তাঁর এই সফর। এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম মিশর সফর।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top