News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় সড়ক নির্মাণ সংস্থার কাজেক্ষোভ, গৌরনগরে অবরোধ জনতার
Image

জাতীয় সড়ক নির্মাণ সংস্থার কাজেক্ষোভ, গৌরনগরে অবরোধ জনতার

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার কাজকর্মে অতিষ্ঠ হয়ে সোমবার গৌরনগর ব্লকের সামনে পথ অবরোধ করেন ক্ষুব্ধ জনতা৷  সোমবার সকালে গৌরনগর আর ডি ব্লকের সামনে পথ অবরোধ করে এলাকাবাসী৷ এলাকাবাসীদের অভিযোগ, জাতীয় সড়ক নির্মানকারী সংস্থা জাতীয় সড়ক নির্মাণ করার সময় জল নিষ্কাশনের জন্য  ড্রেন তৈরি করে নি৷  ফলে বিগত কয়েকদিন ধরে অবিরাম বর্ষণের ফলে মানুষের বাড়ি ঘরে জল ঢুকে গেছে৷ অনেকের বাড়ি জলের নিচে৷ পাশাপাশি জাতীয় সড়কের পাশে ধানের জমিগুলো বন্যার  জলে থৈ থৈ করছে৷এলাকাবাসীদের পক্ষ থেকে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং গৌরনগর আরডি ব্লকের বিডিওকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি৷ তাই আজ এলাকাবাসী একত্রিত হয়ে গৌরনগর আরডি ব্লকের সামনে কৈলাসহর কুমারঘাটের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে৷  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার এস আই মতিলাল মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top