News Flash

Image

ডিমা হাসাওয়ের হাফলঙে পৃথক দুটি অভিযানে ড্রাগস সহ পাঁচ যুবক গ্রেফতার

হাফলং (অসম), ১৯ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলা ড্রাগসের বিরুদ্ধে ডিমা হাসাও পুলিশের জোরদার অভিযান অব্যাহত রয়েছে। এবার ড্রাগস সহ পাঁচ যুবক পুলিশের জালে পড়েছে। ডিমা হাসাও পুলিশ হাফলঙে পৃথক পৃথক দুটি অভিযান চালিয়ে ড্রাগস সহ মোট পাঁচ যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়।

ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনলজ্যোতি দাস জানিয়েছেন, গোপন সুত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে শনিবার রাতে এক অভিযান চালিয়ে হাফলং শহরের পার্শ্ববর্তী দিবারাই গ্রামের রাস্তা থেকে দুই যুবককে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে তাঁরা ৮.৪১ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত দুই যুবককে মুনজাং লাংথাসা ও রোহিত হাগজার বলে পরিচয় পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে হাফলং সদর থানায় ৪৯/২৩ নম্বরে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, অন্যদিকে রবিবার বড়হাফলঙে পৃথক এক অভিযান চালিয়ে পুলিশ তিন যুবককে গ্রেফতার করার পাশাপাশি এদের কাছ থেকে ১,৩২৮ গ্রাম হেরোইন ও ৯২.৯৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও হাফলং সদর থানায় এক মামলা রুজু করেছে পুলিশ।

এদিকে সোমবার ধৃত পাঁচ যুবককে আদলতে নিয়ে যাওয়া হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান। বলেন, ডিমা হাসাওয়ে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের লড়াই অব্যাহত রয়েছে। অসমের অন্যতম এই পাহাড়ি জেলাকে ড্রাগসমুক্ত করতে পুলিশ ব্যাপক অভিযান জারি রেখেছে। তাছাড়া ডিমা হাসাও জেলার পুলিশ সুপার ময়ঙ্ক কুমারের নেতৃত্বে বিভিন্ন বিদ্যালয় ও কলেজে ড্রাগসের কু-প্রভাব নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশসুপার অনলজ্যোতি দাস।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top