News Flash

Image

সার তৈরীর প্রশিক্ষণ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ ধর্মনগরের সাত সঙ্গম  উচ্চ বিদ্যালয়ের  সিআরসি হল ঘরে সোমবার ইউথ এন্ড ইকো ক্লাবের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর ছাত্রছাত্রীদের হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়৷ ফসল উৎপাদনে সার একটি অত্যাবশ্যকীয় সামগ্রী৷ বাজারে যে সার পাওয়া যায় তা ব্যবহার করে যে ফসল উৎপাদন করা হয় সেই ফসল খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হতে বাধ্য হচ্ছেন৷ সেজন্য কৃষিকাজে এসব স্বাদ ব্যবহারের প্রবণতা কমিয়ে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে৷ ভার্মি কম্পোস্ট সার ততটা বিপদজনক নয়৷ চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে ভার্মি কম্পোস্ট সার তৈরির পরিবার বৃদ্ধি করার জন্য বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের তরফ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এজন্য আর্থিক সাহায্য সহ যাবতীয় সাহায্য করে চলেছে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তর৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবেই ধর্মনগরের সাত সঙ্গম বিদ্যালয় ধা  ভার্মি কম্পোস্ট সার তৈরির উপর ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়৷ নবম ও দশম শ্রেণীর ৬০ জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top