News Flash

  • Home
  • দেশ
  • নাইজেরিয়ায় কৃষক ও রাখালদের সংঘর্ষ, নিহত ১৩
Image

নাইজেরিয়ায় কৃষক ও রাখালদের সংঘর্ষ, নিহত ১৩

নয়াদিল্লি, ১৯ জুন (হি. স.) : নাইজেরিয়ায় কৃষক ও গবাদি পশু পালকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। সোমবার এমনই খবর প্রকাশিত হয়েছে ।

জানা গেছে, গত শুক্রবার স্থানীয় ফুলানি সম্প্রদায়ের পাঁচজন রাখাল পশু নিয়ে বাজারে যাওয়ার পথে বেরোম সম্প্রদায়ের কৃষকদের একটি দল তাদের হত্যা করে। এই ঘটনার প্রতিশোধ নিতে রাখালদের একটি দল বেরোম সম্প্রদায়ের কৃষকদের ওপর হামলা চালিয়ে আটজনকে হত্যা করে।

ফুলানি সম্প্রদায়ের প্রতিনিধি স্থানীয় নুরু আবদুল্লাহি জানিয়েছেন, শুক্রবার ফুলানি সম্প্রদায়ের পাঁচ রাখাল বিক্রির জন্য পশু নিয়ে বাজারে যাচ্ছিল। পথে রাউরু কমিউনিটিতে বেরোম সম্প্রদায়ের কৃষকরা তাদের থামায় এবং হত্যা করে।
অন্যদিকে, বেরোম সম্প্রদায়ের প্রতিনিধি পিয়াস ডালিয়োপ পাম জানিয়েছেন, একই এলাকায় ফুলানি সম্প্রদায়ের রাখালরা বেরোম সম্প্রদায়ের আট কৃষককে হত্যা করেছে। তারা তাদের হত্যা করে প্রতিশোধ নিয়েছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাগবো সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলা ও এতে ১৩ জন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাখালদের ওপর হামলা চালিয়ে তাদের হত্যার পর প্রতিশোধ হিসেবে কৃষকদের ওপর পাল্টা হামলা হয়। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এবং কেন্দ্রীয় অঞ্চলগুলো নিয়মিতভাবে কৃষক এবং পশুপালনকারী সম্প্রদায়ের মধ্যে ভূমি এবং পানি নিয়ে মারাত্মক সংঘর্ষ হয়ে থাকে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top