News Flash

  • Home
  • দিনের খবর
  • জলপাইগুড়িতে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত দুজন
Image

জলপাইগুড়িতে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত দুজন

জলপাইগুড়ি, ১৮ জুন (হি. স.) : জলপাইগুড়ির ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতদের নাম সুনীল সাহা ও বিনোদ সিং। দুজনই ট্রাক চালক। শনিবার গভীর রাতে ফুলবাড়ীর জিয়াগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতে একটি ট্রাক শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। একই সময়ে ফুলবাড়ীর জিয়াগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে উভয় ট্রাকের চালকরা ট্রাকের মধ্যেই আটকা পড়েন। ঘটনার পর এনজেপি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দুটি ট্রাকে আটকে পড়া চালকদের বের করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। যেখানে দুজনেই চিকিৎসাধীন। এনজেপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

পশ্চিমবঙ্গে ভুয়ো জাতিগত শংসাপত্র নেওয়া ও ইস্যুকারীদের গ্রেফতার করা হবে: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার অভিযোগ করেন, পূর্বের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস…

ByBySandeep Biswas Jun 30, 2026

বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে পথে মারামারি, গ্রেফতার ৪ নেপালি নাগরিক

বেঙ্গালুরু, ৩০ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে প্রকাশ্য রাস্তায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় চার নেপালি নাগরিককে…

ByByNews Desk Jun 30, 2026

২০২৩ সালের রামনবমী হিংসা মামলায় তৃণমূল কাউন্সিলর শাকির আলিকে গ্রেফতার করল এনআইএ

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): ২০২৩ সালের রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে হুগলির রিষড়ায় সংঘটিত হিংসার ঘটনায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর…

ByByNews Desk Jun 30, 2026

ছয় মাসের জন্য ফের সিবিডিটি-র চেয়ারম্যান পদে রবি আগরওয়ালের পুনর্নিয়োগে কেন্দ্রের অনুমোদন

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় সরকার রবি আগরওয়াল-কে আরও ছয় মাসের জন্য চুক্তিভিত্তিকভাবে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি)-র…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top