News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এক পশলা বৃষ্টিতেই রাজধানী আগরতলায় বিভিন্ন নিম্নাঞ্চল জলমগ্ণ
Image

এক পশলা বৃষ্টিতেই রাজধানী আগরতলায় বিভিন্ন নিম্নাঞ্চল জলমগ্ণ


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷  রবিবার সকাল থেকে প্রচন্ড বৃষ্টির ফলে রাজধানী আগরতলা শহর এলাকার রাস্তাঘাট জলের তলায় ডুবে বানভাসি অবস্থায় পরিণত হয়েছে৷
রবিবার সকাল থেকেই রাজধানীর আগরতলা শহর শহরতলেসহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাত হয়৷ মুষলধারে বৃষ্টিপাত হয় রাজধানীর আগরতলা শহর এলাকার  নিম্মাঞ্চল গুলি জল প্লাবিত হয়েছে৷ আগরতলা শহরের বেশ কিছু রাস্তাঘাট জলের তলায় ডুবে যায়৷ শহরের বহু দোকানপাটে জল ঢুকে পড়ে৷ বাড়ির ঘরেও জল প্রবেশ করায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে৷ বর্ষাকালে রাজধানীর আগরতলা শহর এলাকাকে বানভাসি অবস্থা থেকে রক্ষা করার জন্য পুর নিগম ও প্রশাসনের তরফ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও কার্যত সবকিছুই ব্যর্থ হয়েছে৷ তবে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের কর্মকর্তারা কোমর ভেদে ময়দানে নেমেছেন৷ আগরতলা শহর এলাকার সবগুলি পাম্প চালানো হয়েছে৷ তাতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জলবন্দী মানুষজন৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রশাসনের কর্মকর্তারা জানান মুষলধারে বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার ফলে শহর এলাকার রাস্তাঘাট দোকানপাট ও বাড়ির ঘরে জল ঢুকে পড়েছে৷ তাতে আগরতলা শহর সহ আশপাশ এলাকায় জল জমে ব্যাহত জনজীবন৷
এদিকে, রবিবারের ভারী ঝড় বৃষ্টিতে রাজধানী আগরতলা শহরের জগন্নাথ বাড়ি সংলগ্ণ পার্কে একটি বড় গাছ ভেঙ্গে পড়ে পার্কের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অবশ্য তাতে প্রাণহানি বা কেউ আহত হওয়ার খবর নেই৷ তবে অল্পে প্রেসক্লাবের দেওয়াল ও বিল্ডিং ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে৷ অবিলম্বে পার্কের যেসব সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি সংস্কার করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি উঠেছে৷

Releated Posts

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top