News Flash

  • Home
  • দেশ
  • ১০২তম ‘মন কি বাত’-এ দেশজুড়ে জরুরি অবস্থার কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী
Image

১০২তম ‘মন কি বাত’-এ দেশজুড়ে জরুরি অবস্থার কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.) : ‘মন কি বাত’-এ দেশজুড়ে জরুরি অবস্থার কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ১০২তম ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী বলেন, কখনওই ২৫ জুন তারিখটি ভুলতে পারব না। ওই দিনটি ভারতের ইতিহাসের এক ‘কালো দিন’।

১৯৭৫ সালের ২৫ জুন দেশজুড়ে জরুরি অবস্থার ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রায় পাঁচ দশক আগের সেই দিনটির কথাই উঠে এল রবিবার ১০২তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে।

এদিন মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাতে’ মোদীকে বলতে শোনা যায়, ”ভারত গণতন্ত্রের জননী। আমরা আমাদের গণতান্ত্রিক আদর্শ ও সংবিধানকে সর্বোচ্চ বলে মনে করি। আর তাই আমরা কখনওই ২৫ জুন তারিখটি ভুলতে পারব না। ওই দিনই আমাদের দেশে জরুরি অবস্থা আরোপ করা হয়েছিল।”

Releated Posts

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top