News Flash

  • Home
  • দিনের খবর
  • কাকভোরে রক্তাক্ত দিল্লি, আততায়ীদের গুলিতে খুন ২ যুবতী
Image

কাকভোরে রক্তাক্ত দিল্লি, আততায়ীদের গুলিতে খুন ২ যুবতী

নয়াদিল্লি, ১৮ জুন (হি. স.) রবিবাসরীয় ভোরে দক্ষিণ দিল্লিতে আততায়ীর গুলিতে খুন হলেন দুই যুবতী। নিহত দুই যুবতীর নাম পিঙ্কি ও জ্যোতি। এদিন ঘটনাটি ঘটে দিল্লির ড. আম্বেদকর বস্তিতে।

পুলিশের অনুমান, আরকে পুরম এলাকায় ওই যুবতীদের দাদার সন্ধানে এসেছিল আততায়ীরা। কিন্তু তাঁকে না পেয়ে তাঁদেরই গুলি করে পালায় তারা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, নিহত দুই যুবতীর নাম পিঙ্কি ও জ্যোতি। তাঁদের বয়স যথাক্রমে ৩০ ও ২৯ বছর। দিল্লির ড. আম্বেদকর বস্তিতে বাস করতেন তাঁরা। রবিবার ভোর ৪টে ৪০ মিনিট নাগাদ তাঁদের উপরে হামলা করে আততায়ীরা। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top