News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে যোগাভ্যাস করলেন মীনাক্ষী লেখি, বললেন যোগের বার্তা সবকিছুর ঊর্ধ্বে উঠা
Image

দিল্লিতে যোগাভ্যাস করলেন মীনাক্ষী লেখি, বললেন যোগের বার্তা সবকিছুর ঊর্ধ্বে উঠা

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে শনিবার রাজধানী দিল্লিতে যোগাভ্যাস করলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। শনিবার সকালে দিল্লির লোটাস মন্দিরের সামনে যোগাভ্যাসে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, যোগ মহোৎসবে অংশ নেন বহু মানুষ। কেন্দ্রীয় মন্ত্রী এদিন সকলের সামনে যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরেন।

কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির কথায়, যোগের বার্তা সবকিছুর ঊর্ধ্বে উঠা এবং শান্তি ও সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হওয়া। গোটা দেশজুড়ে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি চলছে পুরোদমে। এদিন সকালেই শ্রীনগরে যোগাভ্যাস করেন সশস্ত্র সীমা বল (এসএসবি)-র জওয়ানরা। উত্তরাখণ্ডের লোহাঘাটে যোগাভ্যাস করেন আইটিবিপি-র ৩৬ নম্বর ব্যাটেলিয়নের হিমবীর-রা।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top