News Flash

  • Home
  • বিনোদন
  • “এরকম ছবি বিদেশে দেখাবেন না”, ‘আদিপুরুষ’ নিয়ে বেজায় ক্ষুব্ধ প্রেম সাগর
Image

“এরকম ছবি বিদেশে দেখাবেন না”, ‘আদিপুরুষ’ নিয়ে বেজায় ক্ষুব্ধ প্রেম সাগর

“এরকম ছবি বিদেশে দেখাবেন না। এভাবে মানুষের ভাবাবেগে আঘাত করবেন না।” ‘আদিপুরুষ’ নির্মাতাদের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ তুলে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন রামানন্দ সাগরের ছেলে প্রেম সাগর। তিনি বলেন, “কৃত্তিবাস, একনাথ রামায়ণ লিখেছিলেন। কিন্তু কেউ বিষয়বস্তু পালটে ফেলেননি। শুধু রং আর ভাষা পালটেছিলেন। এখানে তো পুরো তথ্যই পালটে ফেলা হয়েছে।”

শুক্রবারই মুক্তি পেয়েছে বহুল চর্চিত সিনেমা ‘আদিপুরুষ’। অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছিল প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’। কিন্তু পাঁচশো কোটি বাজেটের এই আধুনিক ‘রামায়ণ’ অধিকাংশ দর্শকের পছন্দ হয়নি। টুইটারে ট্রেন্ডিং ‘আদিপুরুষ ডিজাস্টার’ । এই আবহে ‘রামায়ণ’-এর পরিচালক রামানন্দ সাগরের ছেলে প্রেম সাগর এক সাক্ষাৎকারের নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, “আদিপুরুষ ছবির মাধ্যমে ওম রাউত মার্ভেল তৈরির চেষ্টা করেছেন। পাপাজি (রামানন্দ সাগর) রামায়ণ তৈরির সময় সৃজনশীল স্বাধীনতা অবশ্যই নিয়েছিলেন। কিন্তু উনি প্রভু রামকে বুঝেছিলেন। অনেক গ্রন্থ পড়ার পর কিছু পরিবর্তন করেছিলেন কাহিনিতে। কখনও তথ্য বিকৃত করেননি।”
এরপরই আবার প্রেম সাগর বলেন, “আপনি যদি আজকের রামায়ণই তৈরি করেন তাহলে সেটা ব্রিচ ক্যান্ডিতে দেখান, কোলাবায় দেখান, এরকম ছবি বিদেশে দেখাবেন না। এভাবে মানুষের ভাবাবেগে আঘাত করবেন না। কৃত্তিবাস, একনাথ রামায়ণ লিখেছিলেন। কিন্তু কেউ বিষয়বস্তু পালটে ফেলেননি। শুধু রং আর ভাষা পালটেছিলেন। এখানে তো পুরো তথ্যই পালটে ফেলা হয়েছে।”

Releated Posts

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top