News Flash

  • Home
  • খেলা
  • সি-ডিভিশন : জয় দিয়ে লীগ অভিযান শুরু বিবেকানন্দ ক্লাবের
Image

সি-ডিভিশন : জয় দিয়ে লীগ অভিযান শুরু বিবেকানন্দ ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১৭ জুন।। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত এবছরের ঘরোয়া তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টের সুচি অনুযায়ী শনিবার তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ইউ বি এস টি এবং বিবেকানন্দ ক্লাব। আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন সকালে দুই দল চলতে এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে। ফলে স্বাভাবিকভাবেই জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করার প্রত্যাশা নিয়েই উভয় দলের ফুটবলাররা পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামে। কিন্তু নির্ধারিত সময়ের লড়াইয়ে প্রত্যাশা পূরণ করতে সক্ষম হল বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররাই। তীব্র উত্তেজনা ও জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া উভয় দলের ম্যাচে এক-শূন্য গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বিবেকানন্দ। প্রথমার্ধের ফলাফল গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে অর্থাৎ ম্যাচের ৬২ মিনিটে জয়ী দলের আকাশ সরকার প্রথম গোল করে এগিয়ে দেয় দলকে। আকাশের দেওয়া গোল পরিশোধ করার জন্য ইউ বি এস টি দলের ফুটবলাররা প্রতি আক্রমণ গড়ে তোলার চেষ্টা করলেও, তাদের যাবতীয় চেষ্টাকে বিফলের দিকে ঠেলে দেয় বিবেকানন্দের ফুটবলাররা। ফলে অবশিষ্ট সময়ে উভয় দল নতুন করে কোন গোল করতে না পারায় জয়ের তকমা নিয়েই মাঠ ছাড়লো বিবেকানন্দ।। দুই দলের ম্যাচটি এদিন পরিচালনা করেন রেফারি অসীম বৈদ্য।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top