ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। প্রথমবারের মতো শ্যামলীমা ওপেন চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্যোক্তা শ্যামলীমা অ্যাপার্টমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি। সহযোগিতায় অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন। সৌজন্যে শ্যামসুন্দর কোং জুয়েলার্স। ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত শ্যামলীমা অ্যাপার্টমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি-তে ১৮ জুন সকাল সাড়ে ৯ টা থেকে ছয় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত শুরু হবে। রিপোর্ট করতে হবে সকাল ন’টায়। বিকেল তিনটায় অন্তিম রাউন্ডের খেলা শেষে সাড়ে চারটায় হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ওপেন ক্যাটেগরিতে প্রথম ১০ জনকে আর্থিক পুরস্কার প্রদান ছাড়াও সেরা ভেটারেন খেলোয়ারকে পুরস্কৃত করা হবে। বয়স ভিত্তিক অনূর্ধ্ব ৭, অনূর্ধ্ব ৯, অনূর্ধ্ব ১১ এবং অনূর্ধ্ব ১৩ বিভাগে সেরা তিনজন বালক এবং সেরা তিনজন বালিকাকেও পুরস্কৃত করা হবে। অংশগ্রহণে ইচ্ছুক দাবারুদের আগামীকাল বেলা ২ টার মধ্যে ৭০০৫১৬৪৮১৪ নম্বরে যোগাযোগ করে নাম জমা দিতে হবে। প্রতিযোগিতা স্থলে রিপোর্ট করে এন্ট্রি ফি জমা দিতে হবে বলে উদ্যোক্তারা এক বিবৃতিতে জানিয়েছেন।

শ্যামলীমা ওপেন চেস টুর্নামেন্ট আগামীকাল
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















