News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুইদিনের ঝড়-বৃষ্টিতে ত্রিপুরায় পাঁচ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত ৩১৪টি বাড়ি
Image

দুইদিনের ঝড়-বৃষ্টিতে ত্রিপুরায় পাঁচ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত ৩১৪টি বাড়ি

আগরতলা, ১৬ জুন (হি. স.) : দুইদিনের ঝড় বৃষ্টিতে ত্রিপুরায় পাঁচ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং গোমতী জেলায় ২৫টি বাড়ি সম্পূর্ণ, ৭৮টি বাড়ি মারাত্মকভাবে এবং ২১১টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপম করা হচ্ছে। 

রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের রিপোর্টে জানা গেছে, ১৫ জুন প্রচন্ড ঝড় এবং বৃষ্টিতে ধলাই জেলায় কমলপুরে ৭টি বাড়ি মারাত্মকভাবে এবং ৩৭টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গণ্ডাছড়ায় ২৯টি বাড়ি মারাত্মকভাবে এবং ৪২টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমনি, খোয়াই জেলায় তেলিয়ামুড়ায় মারাত্মকভাবে ২টি বাড়ি, আংশিক ৪টি বাড়ি, গোমতী জেলায় অমরপুরে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৭টি বাড়ি, মারাত্মকভাবে ২১টি এবং আংশিকভাবে ৪১টি বাড়ি, করবুকে মারাত্মকভাবে ৫টি এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি বাড়ি। 

আজ ১৬ জুন উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগরে প্রচন্ড ঝড় ও বৃষ্টিতে মারাত্মকভাবে ২টি বাড়ি এবং আংশিকভাবে ১৯টি বাড়ি ও ঊনকোটি জেলায় কুমারঘাটে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৬টি বাড়ি, মারাত্মকভাবে ১২টি বাড়ি এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৮টি বাড়ি। তাতে দেখা যাচ্ছে, সারা ত্রিপুরায় পাঁচ জেলায় ৩১৪টি বাড়ি ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম ত্রিপুরা, সিপাহিজলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top